ঈদ, দুর্গা-পূজা এগুলো এলোচলে গেল। দীপাবলী আসছে চারদিকে জ্বলবে প্রদীপ, ঝল্-মল্ করবে অনেক মহল নিওন আর লেড্ আলোর মালিকায়বাজী পুড়বে পটকা ফাটবে আর তারও শেষ হবে। এসে ফিরে যাবে কৃস্টমাস, বড়দিন … পৃথিবীটা অক্লান্ত ভাবে ক'রে চলবে সূর্য-প্রদক্ষিণ। এই-ই তো হয়ে আসছে বহুকাল থেকেযুগ যুগ ধরে।

ছেলে-মেয়েরা দিন গুনছে একটা নূতন জামা-প্যান্ট বা ফ্রকের অথবা একটা শাড়ীর আশায়। বধূ-কন্যার না বলা ক্ষীণ আশা, এক গোছা কাঁচের চুরি আর একটা নূতন কাপড়-এর। হায়রে সে পরিহাস, অনেক ক্ষেত্রেই এ ক্ষুদ্র আশাও অপরিপূর্ণ থেকে যায়। ছোট ছেলে-মেয়েদের অশ্রুসিক্ত ড্যাব-ডেবে চোখ আর বড়দের নীরব অভিমান নিয়ে আসে বেদনাপূর্ণ দীর্ঘশ্বাস হয়ত সবার অলক্ষ্যে ঝরে পরে - ধরে রাখতে না পারা অশ্রুধারা।

এ শুধু গাঁয়ের কৃষক-কৃষাণীর বা ঢাকির বেদনাপূর্ণ কাহিনী নয়এ হল বিত্তহীন মানুষদের ইতিকথাসারাটা দেশময়।

স্বীকার করা যাক সব দেশের সকল উৎসবই রয়েছে অনাদি কাল থেকে শুরু করে আধুনিক সময় অবধি প্রচণ্ড ভাবে ব্যাবসা-বাণিজ্য স্বার্থের সাথে মিশ্রিত। তবুও অত্যন্ত স্বাভাবিক ভাবে জনসাধারণের সাথে এই সব উৎসবে সামাজিক অর্থ জড়িত রয়েছে খুবই ঘনিষ্ঠ ভাবে। সামাজিক যোগাযোগ আর এরই সঙ্গে এক পূর্ণ বৎসরের ক্লেশ এবং কাঠিন্যতাকে কয়েকটা দিনের হৈ-হুল্লোর দিয়ে কিছুটা সহজ করে তোলার প্রচেষ্টা এই আর কি। অবশ্য এই সময় বহু খেটেখাওয়া মানুষের কাছে দুঃখ-দারীদ্রতা জর্জরিত দিনগুলি আরও ভারী হয়ে কঠিন করে তোলে প্রত্যহের গগন, কথাটিও অস্বীকার করা অসম্ভব।

তবুও, তবুও এই সব বিভিন্ন জন-উৎসবগুলি পুরোপুরিভাবে মুছে দিলে সাধারণ মানুষের দিনগুলি সম্পূর্ণভাবে বর্ণহীন, ছন্দহীন এবং ফ্যাকাসে হয়ে উঠবে।

যদিও অনেক কিছু বলার রইল তবুও কথা না বাড়িয়ে আজ এখানেই হোক ইতি।